জাপানে প্রবল বর্ষণ, লাখ লাখ মানুষকে নিরাপদে থাকার নির্দেশ

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২১, ০০:১৫আপডেট : ১১ জুলাই ২০২১, ০০:২৫

প্রবল বর্ষণের আশঙ্কায় জাপানের দক্ষিণপশ্চিমে সর্বোচ্চ ৫ নম্বর সতর্ক সংকেত জারি করেছে দেশটির সরকার। ভারী বৃষ্টির কারণে প্রাণহানি এড়াতে ২ লাখ ৪৫ হাজার বাসিন্দাকে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার জাপানের সংবাদমাধ্যম জাপান টুডের খবরে বলা হয়েছে, সতর্কতায় কুমামোতো, হিতোয়েশি, মিয়াযাকি প্রদেশ ও এবিনোসহ আরও কয়েকটি জায়গা অন্তর্ভুক্ত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নদী ও পাহাড় থেকে দূরে থাকতে বলা হয়। কাগোশিমা প্রশাসনিক এলাকা সড়ক ধসে ১০টি পরিবার আটকা পড়েছে। সেখানে প্রায় ১০০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, এদিন ঘণ্টায় সাতসুমায় ৯৬ দশমিক ৫ মিলিমিটার এবং মিয়াজাকি প্রদেশে ৮৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা কাগগোসিমা অঞ্চলের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকতে বলেন। সম্প্রতি জাপানের অনেক জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মৌসুমি বৃষ্টির কারণে কোথাও কোথাও নদী ভাঙন এবং পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

গত সপ্তাহে সিজুকা প্রদেশের আতমি শহরে ভয়াবহ ভূমি ধসে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের