জাপানে প্রথমবারের মতো ল্যামডা ভ্যারিয়েন্ট শনাক্ত

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০২১, ১৮:৪৯আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৮:৪৯

জাপানে প্রথমবারের মতো করোনাভাইরাসের ল্যামডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ৬ আগস্ট শুক্রবার দেশটিতে এই ভ্যারিয়েন্টের সন্ধান মেলে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জাপান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছরের একজন নারী এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। গত ২০ জুলাই পেরু থেকে জাপানের হানেদা বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে সে সময় তার শরীরে কোভিডের কোনও উপসর্গ পাওয়া যায়নি। পরে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার করোনাভাইরাস শনাক্ত হয়। পরীক্ষা-নিরীক্ষা করে কর্মকর্তারা জানতে পারেন, কোভিডের ‘ল্যামডা’ ভ্যারিয়েন্ট আক্রান্ত হয়েছেন ওই নারী।

২০২০ সালের ডিসেম্বরে পেরুতে ল্যামডা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়। এরইমধ্যে এটি বিশ্বের দুই ডজনেরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের মূল স্ট্রেইনের চেয়ে এটি অধিক সংক্রামক। গত ২৩ জুন পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) ল্যামডাকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট হিসেবে তালিকাভুক্ত করে।

যুক্তরাজ্যের ওয়েলকাম সাঙ্গার ইন্সটিটিউটের কোভিড-১৯ জিনোমিক্স ইনিশিয়েটিভ জানিয়েছে, অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় ল্যামডার অস্বাভাবিক মিউটেশনের কারণে এই স্ট্রেইনের হুমকি সঠিকভাবে নিরূপণ করা কঠিন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম