নতুন পারমাণবিক কেন্দ্র নির্মাণ করা উচিত জাপানের: কিশিদা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২২, ১৭:৫৬আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৭:৫৬

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টি বিবেচনা করা উচিত জাপানের। বুধবার তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

২০১১ সালে ফুকুশিমা বিপর্যয়ের পর জাপান নিজেদের বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাতিল করেছিল। সেটির আলোকে নতুন কেন্দ্র নির্মাণের পথে হাঁটলে তা হবে দেশটির জন্য বিতর্কিত নীতিগত পরিবর্তন।

কিশিদা বলেছেন, ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানির মূল্যবৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে জ্বালানির উৎসে বৈচিত্রময়তা আনার প্রয়োজনীয়তা।

তিনি আরও বলেছেন, ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার যে লক্ষ্য জাপান নির্ধারণ করেছে তা অর্জনের জন্য দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রয়োজন হতে পারে।

জ্বালানিনীতি-বিষয়ক এক বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, পরবর্তী প্রজন্মের পারমাণবিক রিঅ্যাক্টর গড়ে তোলার বিবেচনার পাশাপাশি সরকার বন্ধ থাকা কেন্দ্রগুলো পুনরায় চালু ও সেগুলোর কার্যকাল বাড়াতে নজর দেবে।

২০১১ সালে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামিতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টরগুলো ডুবে গেলে জাপানে পারমাণবিক জরুরি পরিস্থিতি দেখা দেয়। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কারণে ওই অঞ্চল থেকে দেড় লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়।

আন্তর্জাতিক আণবিক জ্বালানি সংস্থার তথ্য অনুসার, জাপানের ৫০টি সক্রিয়া বিদ্যুৎ রিঅ্যাক্টর ছিল। কিন্তু ওই দুর্ঘটনার পর ৪৬টি বাতিল করা হয়।

২০২১ সালের এপ্রিল পর্যন্ত ৯টি রিঅ্যাক্টর পুনরায় চালু হয়েছে এবং অপর ১৪টি পর্যালোচনার আওতায় রয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী