ব্রাজিলে ব্যাংক ডাকাতির চেষ্টা, বন্দুকযুদ্ধে নিহত ১৪

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৮, ১৫:০০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৫:০১

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি ছোট শহরে ব্যাংক ডাকাতির চেষ্টার সময় পুলিশের সঙ্গে বন্দুকযু্দ্ধে ছয়জন জিম্মিসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে এই ডাকাতির চেষ্টা করা হয়। ডাকাতরা দুটি ব্যাংকের এটিএম বুথে বোমার বিস্ফোরণ ঘটায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ব্রাজিলে ব্যাংক ডাকাতির চেষ্টা, বন্দুকযুদ্ধে নিহত ১৪

স্থানীয় গভর্নরের কার্যালয়ের এক বিবৃতি বলা হয়েছে, সিয়ারা প্রদেশের মিলাগ্রেস সড়কের একটি ব্যাংকের শাখায় ডাকাতদের লক্ষ্য করে পুলিশ গুলি শুরু করলে হতাহতের ঘটনা ঘটে। সন্দেহভাজন ডাকাত দলের পাঁচ সদস্য স্থানীয় সময় মধ্যরাত ২টায় নিহত হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

বিবৃতিতে আরও বলা হয়, ডাকাতদের জিম্মি করা ছয় ব্যক্তিও নিহত হয়েছেন। স্থানীয় মহাসড়কে একটি ট্রাক দিয়ে অবরোধ করে অবস্থান নেয় ডাকাতরা। এখানেই তারা বেশ কয়েকজনকে জিম্মি করে। তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জিম্মিদের মধ্যে নিহত ৫ জন একই পরিবারের সদস্য। এদের মধ্যে ১৩ ও ১৪ বছরের দুই শিশু রয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি