সবচেয়ে বড় আম!

ফয়সল আবদুল্লাহ
০১ মে ২০২১, ১৭:৪৪আপডেট : ০১ মে ২০২১, ১৭:৪৪

লিচু গাছে আম নিয়ে যতোই মাতামাতি হোক, এই ফাঁকে গিনেজে নাম লিখিয়েছে কলম্বিয়ার একটি আম। এবার আর সাজানো নাটক নয়। রেকর্ডধারী আমটির ওজন সোয়া চার কেজিরও বেশি। দেশটির বয়াকা অঞ্চলের এক বাগানে পাওয়া গেলো ৪ কেজি ২৫৬ গ্রাম ওজনের আমটি।

বাগানের মালিক বেরেরা ও মারোকুইন দম্পতি জানালেন, তারা আগেই বুঝতে পেরেছিলেন লাল ও কালচে রঙের আমটি ঢাউস সাইজের হতে চলেছে। তখন থেকে নেন বাড়তি যত্ন।

এর আগে ২০০৯ ফিলিপাইনের এক খামারের একটি আমের ওজন ছিল ৩ কেজি ৪৩৩ গ্রাম। ওটা এখন রেকর্ডের খাতায় দুই নম্বরে।

সর্বোচ্চ ওজনের আমটি ইতোমধ্যে কেটে খাওয়াও হয়েছে। খুবই সুস্বাদু ছিল বলেও জানিয়েছে বেরেরা-মারোকুইনের পরিবার ও আত্মীয়রা। তবে আমটির একটি রেপ্লিকা তৈরি করে সিটি করপোরেশনকে উপহার দিয়েছেন তারা। সূত্র: ইউপিআই

/আপ-এএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান