ভারতীয় কোভ্যাক্সিন কেনার চুক্তি স্থগিত করছে ব্রাজিল

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২১, ০৫:০৬আপডেট : ৩০ জুন ২০২১, ০৫:০৬

ভারতের কাছ থেকে ২ হাজার ৭৪৯ কোটি ৯১ লাখ টাকা (৩২ কোটি ৪০ লাখ ডলার) মূল্যের করোনাভাইরাসের ভ্যাকসিন কেনার চুক্তি স্থগিত করতে যাচ্ছে ব্রাজিল। চুক্তি স্বাক্ষরে দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মঙ্গলবার ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী একথা জানিয়েছে।

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ভারত বায়োটেকের সঙ্গে এ্ই চুক্তি করে ব্রাজিল। ভারতীয় কোম্পানির উদ্ভাবিত কোভ্যাক্সিনের ২ কোটি ডোজ কেনার চুক্তিটি বলসোনারোর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে চুক্তিতে অনিয়মের অভিযোগ ফাঁস হওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই বিষয়ে প্রেসিডেন্টকে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।

করোনা মহামারিতে ৫ লাখ মৃত্যুর পর এমনিতেই ব্রাজিলে বলসোনারোর জনপ্রিয়তায় ধস নেমেছে। সোমবার তিনি কোনও বেআইনি কাজের কথা অস্বীকার করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চুক্তিটি স্বাক্ষরে কোনও অনিয়ম সম্পর্কে তার ধারণা নেই। কিন্তু এই অভিযোগ থেকে তিনি মুক্তি পাচ্ছেন না। বিশেষ করে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আগে এই অভিযোগ অনেক বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা জানান, তার মন্ত্রণালয় অভিযোগের বিষয়টি তদন্ত করবে। কেন্দ্রীয় কম্পট্রোলার সিজিইউ-এর প্রাথমিক পর্যালোচনায় কোনও অনিয়ম পাওয়া যায়নি। কিন্তু অনুবর্তিতার জন্য চুক্তিটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে বৃহস্পতিবার সিএনএন ব্রাজিল এক প্রতিবেদনে জানিয়েছিল, মন্ত্রণালয় চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

চুক্তিতে অনিয়মের অভিযোগে দেশটির ফেডারেল প্রসিকিউটর তদন্ত শুরু করেছে। বিশেষ করে ভ্যাকসিনের উচ্চ মূল্য, দ্রুততার সঙ্গে চুক্তি সম্পাদন এবং অনুমোদনের আগেই চুক্তি স্বাক্ষরের কারণে সন্দেহ তৈরি হয়েছে।  

/এএ/
সম্পর্কিত
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
সর্বশেষ খবর
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
ডপলার জরিপসরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন