জয়লাভ, কারাবরণ কিংবা মৃত্যু ছাড়া পথ নেই: বলসোনারো

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২১, ২০:৩০আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২০:৩৩

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ, কারাবরণ কিংবা মৃত্যু ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। শনিবার দেশটির ধর্মীয় নেতাদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকের সময় এমন কথা বলেন।

ব্রাজিলের কট্টরপন্থি প্রেসিডেন্ট বলসোনারো। দেশটিতে তার জনপ্রিয়তা একেবারে তলানিতে নেমেছে। বিশেষ করে আমাজন বনে আগুন লাগা নিয়ে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এছাড়া করোনা ভ্যাকসিন জালিয়াতিসহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে।

আগামী বছরের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির ব্যবহার নিয়ে আপত্তি প্রেসিডেন্ট বলসোনারোর। নির্বাচনের ফল প্রত্যাখ্যানের আগাম হুমকিও দিয়ে রেখেছেন তিনি। তার মতে, ইলেকট্রনিক ব্যালট ভোট কারচুপির কারণ হতে পারে। 

গত বুধবার ব্রাজিলের নির্বাচনী আদালত জানান, ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতেই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। আদালতের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন বলসোনারো।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান