তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৩, ০৭:২০আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৮:৫৫

প্রায় এক যুগের বেশি সময় পর ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুইস ইনাসিও ডা সিলভা। এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন এই বামপন্থী নেতা। রবিবার (বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার) তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

সাধারণের কাছে ‘লুলা’ নামে পরিচিত সিলভা ২০০৩ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হন। পরে ২০০৮ সালের নির্বাচনেও বিজয়ী হন তিনি।

বলসোনারো সমর্থকরা লুলার ক্ষমতাহোরণ অনুষ্ঠান ব্যাহত করার চেষ্টা করতে পারে, এমন আশঙ্কার মধ্যে অনুষ্ঠানের জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে।

লুলার শপথ গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় সময় রোববার সকালেই স্থানীয় রাজপথগুলোতে নেমে আসেন তার সমর্থকরা। সাম্বা নৃত্যে লুলাকে বরণ করে নেন তারা।

ব্রাজিলের মিলিটারি পুলিশ জানিয়েছে, রবিবার ছুরি ও আতশবাজি নিয়ে উদ্বোধনের এলাকায় প্রবেশের চেষ্টা করা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তবে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো অবশ্য শপথ অনুষ্ঠানে থাকেননি। গত শুক্রবার তিনি ব্রাজিল ছেড়ে গেছেন।

বলসোনারো তার সমর্থকদের অশ্রুসিক্ত বিদায় দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে উড়ে যান বলে জানা গেছে।

সূত্র: বিবিসি

/এনএআর/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী