এ কেমন জুতা চুরি!

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৩, ২১:২৮আপডেট : ০৪ মে ২০২৩, ২১:২৮

পেরুতে একটি জুতার দোকানে অস্বাভাবিক এক চুরির ঘটনা ঘটেছে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর হুয়ানকায়োতে একটি জুতার দোকানে চুরি করে তিন ব্যক্তি। দোকান থেকে তারা দুই শতাধিক ট্রেইনার চুরি করে। কিন্তু পরে দেখা গেছে, যেসব জুতা তারা চুরি করেছে সেগুলো শুধু ডান পায়ের।

দোকানের মালিক বলেছেন, চুরি করা জুতার আনুমানিক মূল্য ১৩ হাজার ডলার। অবশ্য চোরদের এসব জুতা বিক্রি করতে হিমশিম খেতে হতে পারে।

চুরির পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। এতে দেখা গেছে, রাতে দোকানের শাটার খুলে ভেতরে প্রবেশ করেছে চোরেরা। বিভিন্ন ব্র্যান্ডের জুতার বক্স নেওয়ার জন্য তারা একটি ট্রাইসাইকেল ব্যবহার করে।

স্থানীয় পুলিশ প্রধান এডুয়ান দায়াজ বলেছেন, ঘটনাস্থল থেকে আমরা প্রমাণ সংগ্রহ করেছি। এই চুরির ক্ষেত্রে অস্বাভাবিক বিষয় হলো চোরেরা সবগুলো ডান পায়ের জুতা নিয়ে গেছে।

তিনি আরও বলেছেন, ফুটেজ ও আঙুলের ছাপের সহযোগিতায় আমরা চোরদের গ্রেফতার করতে সক্ষম হব।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ