সুইমিং পুল, রেস্তোরাঁ গড়ে তোলা কারাগারের নিয়ন্ত্রণ নিলো ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৯

দীর্ঘদিন সংঘবদ্ধ অপরাধী চক্রের দখলে থাকা আরুগুয়া রাজ্যের টকোরোন কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে ভেনেজুয়েলার সরকার। শুক্রবার এটির নিয়ন্ত্রণ নেওয়ার পর শনিবার সেখানে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। বন্দিরা এই কারাগারে একটি  সুইমিং পুল ও কয়েকটি রেস্তোরাঁ গড়ে তুলেছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলার বৃহত্তম কারাগার এটি। সরকার নিয়ন্ত্রণ নেওয়ার আগ পর্যন্ত অনেক বছর এটি বন্দিদের দখলে ছিল। এসব বন্দিদের অনেকেই শক্তিশালী ট্রেন ডি আরাগুয়া নামের অপরাধী চক্রের সদস্য।

বুধবার সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের প্রায় ১১ হাজার সদস্য কারাগার পুনরুদ্ধার অভিযান শুরু করে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেমিজিও কেবালোস বলেছেন, অভিযান পুরোপুরি সফল ছিল।

ক্ষেপণাস্ত্রও উদ্ধার করা হয়েছে কারাগার থেকে

শনিবার সাংবাদিকদের কারাগার ঘুরিয়ে দেখানোর সময় তিনি বলেছেন, ট্রেন ডি আরাগুয়া চক্রের শীর্ষস্থানীয় ৮০ জন সদস্যকে আটক করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

অভিযানের আগে বন্দিদের সঙ্গে সরকারের দরকষাকষির খবর অস্বীকার করেছেন মন্ত্রী। তিনি বলেন, আমরা কথিত ট্রেন ডি আরাগুয়া চক্রের নেতৃত্ব গুঁড়িয়ে দিয়েছে। তারা এখন আর নেই।

উদ্ধারকৃত  গোলাবারুদ

সাংবাদিকদের ঘুরিয়ে দেখানো হয়েছে গত কয়েক বছরে কারাগারের ভেতরে বন্দিরের গড়ে তোলা একটি সুইমিং পুল  ও বেশ কয়েকটি রেস্তোরাঁ।  অভিযানের  পর কয়েক  হাজার বন্দিকে অন্যান্য  কারাগারে স্থানান্তর করা হয়েছে।

অপরাধী চক্র দ্বারা  কারাগার পরিচালনা করা  খুব অস্বাভাবিক না ভেনেজুয়েলায়। টকোরোন কারাগার দেশটির সবচেয়ে কুখ্যাত এবং  সরকারের নিয়ন্ত্রণহীনতা প্রতীক হিসেবে তা পরিণত হয়েছিল।

ভেনেজুয়েলার  সবচেয়ে শক্তিশালী অপরাধী  চক্র ট্রেন ডি  আরুগা। সম্প্রতি এই চক্রের কর্মকাণ্ড কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও আর্জেন্টিনায় ছড়িয়ে পড়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি