আর্জেন্টিনায় ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:২০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:২০

আর্জেন্টিনায় শক্তিশালী ঝড়ে একটি স্পোর্টস ক্লাবের ছাদ ধসে অন্তত ১৩ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (১৬ ডিসেম্বর) দেশটির বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কাতে এই হতাহতের ঘটনা ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় মেয়র কার্যালয়ের এক সূত্র বলেছে, ভারী বৃষ্টি ও বাতাসের কারণে স্পোর্টস ক্লাবটির ছাদ ধসে পড়ে। এ সময় সেখানে একটি স্কেটিং প্রতিযোগিতা চলছিল।

শহরটিতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। ঝড়ের কারণে শহরের একাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় পৌরসভার একটি বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত বেহিয়েন্স ডেল নর্টে ক্লাবে ১৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে জরুরি সেবা।

ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দমকলকর্মীরা কাজ করছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।  

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম