ব্রাজিলে ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৩:২৫

ব্রাজিলের উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় রবিবার রাতের আধাঁরে এ দুর্ঘটনা ঘটে। রাজ্যটির অগ্নিনির্বাপক কর্মীদের বরাত দিয়ে  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।

বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদর থেকে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) দূরে অগ্নিনির্বাপক কর্মীরা ২৫ জন নিহত হওয়ার খবরটি জানিয়েছে। ব্রাজিলিয়ান প্রেস রিপোর্ট অনুযায়ী, রবিবার রাতে দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাকটিকে আম ভর্তি নীল বাক্সে ভরা ছিল। দুর্ঘটনার পর সব মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকজন অগ্নি নির্বাপক কর্মীকে কাজ করতে দেখা গেছে।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। নিহতদের মরদেহ শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জ্যাকোবিনার মেয়র সোমবার তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য অনুদানের ঘোষণা দিয়েছেন।

ব্রাজিলে প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। গত আগস্টে সাও পাওলোতে সড়ক দুর্ঘটনায় সাত জনের মৃত্যু ঘটে।

২০২২ সালের মার্চ মাসে দক্ষিণ ব্রাজিলের একটি মহাসড়ক থেকে একদল শ্রমিককে বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১০ জন নিহত হয়।

/এসএসএস/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের