অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৪

রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রবিবার ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে অনুষ্ঠিত এক সমাবেশে বলসোনারো বলেন,তার বিরুদ্ধে আনা অভ্যুত্থানের অভিযোগ পুরোপুরি মিথ্যা।এসময় ব্রাজিলের সরকারি ভবনে হামলার জন্য দোষী সাব্যস্ত তার শত শত সমর্থকদের জন্য সাধারণ ক্ষমার আহ্বান জানান তিনি।সমাবেশে ব্রাজিলের পতাকার রং-হলুদ আর সবুজ পোশাক পরে অংশ নিয়েছিলেন তার সমর্থকরা।  

২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর বলসোনারো একটি ব্যর্থ অভ্যুত্থানে উসকানি দিয়েছিলেন কিনা তা তদন্ত করছে পুলিশ।

নির্বাচনে জালিয়াতি এবং তার বক্তব্য ব্রাজিলের নির্বাচনী ব্যবস্থায় প্রভাব ফেলেছিল-এমন  কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও বলসোনারোকে আট বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম ইলেক্টোরাল কোর্ট।

গত বছর ক্ষমতায় থাকার সময় রাজধানী ব্রাসিলিয়ায় নিজের বাসভবনে বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠকের সময় তিনি বলেছিলেন, ব্রাজিলে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন হ্যাক করা যায় এবং বড় ধরনের কারচুপির সুযোগ আছে। তার এই বক্তব্য ঘিরে বলসোনারোকে অভিযুক্ত করা হয়। রায় বহাল থাকলে ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না বলসোনারো।

২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান তিনি। তবে সেসময় ফলাফল মেনে না নিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমান বলসোনারো। ফলাফল না মেনে ২০২৩ সালের ৮ জানুয়ারি  ব্রাজিলের পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে তাণ্ডব চালায় তার সমর্থকরা। এর জেরে, সম্প্রতি বলসোনারোর পাসপোর্ট জমা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/এস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান