দাবানলের কারণে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬

বলিভিয়ার বনে ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী এডমুন্ডো নোভিলো বলেছেন, এই ব্যবস্থার কারণে আন্তর্জাতিক অংশীদাররা দ্রুত ও আরও কার্যকরভাবে মানবিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে সক্ষম হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পরিবেশমন্ত্রী অ্যালান লিসপারগুয়ার জানিয়েছেন, বর্তমানে দেশটিতে ৭২ টি দাবানল সক্রিয় করেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে সান্তা ক্রুজ শহরের পূর্বাঞ্চলের ৬৪টি দাবানল। এছাড়া দেশের উত্তর-মধ্য অংশের বেনিতে ছয়টি এবং পশ্চিমাঞ্চলীয় লা পেজ শহরে এবং উত্তরে পান্ডোতে একটি করে দাবানল জ্বলছে।

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স বলেছেন, এরই মধ্যে ব্রাজিলিয়ান বিশেষজ্ঞদের একটি দল অগ্নিনির্বাপণ প্রচেষ্টার সমন্বয় করতে সান ইগনাসিও ডি ভেলাস্কোতে পৌঁছেছে।

লিসপারগুয়ার আরও বলেছেন, দাবানল এখনও দেশের বড় অংশ জুড়ে জ্বলছে। তবে আমরা তাদের নিয়ন্ত্রণে আনতে সমস্ত ব্যবস্থাগুলো একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এই দাবানলগুলো দেশটির প্রধান পরিবেশগত অঞ্চলগুলোকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এর মধ্যে রয়েছে নোয়েল কেম্পফ মারকাডো ন্যাশনাল পার্ক এবং সান ইগনাসিও ডি ভেলাস্কো এবং সান্তা ক্রুজের কনসেপসিয়নের সংরক্ষিত এলাকা।

দক্ষিণ আমেরিকায় জুলাই মাস থেকেই খরা ও গরম বাতাস বইতে থাকে, যা আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত চলে। ফলে অনাবৃষ্টির কারণে তীব্র খরা ও লু হাওয়ায় বনে জঙ্গলে আগুন ধরে যায়।  

২০১০ সালের পর থেকেই সবচেয়ে বেশি সংখ্যক দাবানল জ্বলেছে বলিভিয়ায়। দাবানলে চলতি বছর অন্তত ৩ মিলিয়ন হেক্টর বন-জঙ্গল ও ফসলি জমি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা। 

/এস/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি