রাশিয়ার সেনাবাহিনীতে আরও লক্ষাধিক সেনা নিয়োগের আদেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ০৫:৪২আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৫:৪২

রাশিয়ার সেনাবাহিনীতে আরও ১ লাখ ৩৩ হাজার সেনা সদস্য নিয়োগের আদেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ( ৩০ সেপ্টেম্বর) প্রকাশিত ক্রেমলিনের একটি ডিক্রিতে এই তথ্য জানানো হয়েছে।  ডিক্রিতে বলা হয়, ১ অক্টোবর থেকে সেনা নিয়োগ শুরু হয়ে বছরের শেষ নাগাদ পর্যন্ত চলবে৷ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রাশিয়ার সরকারি পত্রিকা রোসিসকায়া গাজেটাতে প্রকাশিত ওই ডিক্রিতে বলা হয়েছে, ‘ফেডারেল আইন অনুসারে, ইতোমধ্যেই রিজার্ভ সেনা সদস্য নয় এমন ১৮ থেকে ৩০ বছর বয়সীদের নিয়োগ দেওয়া হবে…মোট নিয়োগ হবে ১ লাখ ৩৩ হাজার মানুষ।’

রাশিয়ার কনক্রিপশন অফিসের প্রধান ভাইস-অ্যাডমিরাল ভ্লাদিমির সিমলিয়ানস্কি বলেছেন , নিয়োগের শর্তাবলী একই: রাশিয়ায় সামরিক ইউনিটে ১২ মাসের পরিষেবা প্রদান।

রোসিসকায়া গেজেটায় সিমলিয়ানস্কিকে উদ্ধৃত করে লিখা হয়, ‘আমি লক্ষ্য রাখব যাতে নতুন অঞ্চলে বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে নতুন নিয়োগপ্রাপ্তদের ডাকা না হয়।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা চালায় রাশিয়া। এই যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করেন পুতিন।

কিয়েভ ও তার মিত্ররা এটিকে ভূমি দখলের একটি অপ্রীতিকর, সাম্রাজ্যবাদী প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। দেশটির এহেন পদক্ষেপের নিন্দা করেছিল অধিকাংশ পশ্চিমা রাষ্ট্র।

রাশিয়ার পশ্চিম সীমান্তে ক্রমবর্ধমান হুমকির কথা উল্লেখ করে সেপ্টেম্বরে রুশ সেনাবাহিনীতে ১ লাখ ৮০ হাজার সেনা বাড়িয়ে ১৫ লাখ সক্রিয় সৈন্যে পরিণত করার নির্দেশ দিয়েছিলেন। এটি এমন একটি পদক্ষেপ যা একে চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ‍মিলিটারির দেশ করে তুলবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য ন্যাটো নেতারা এই সংঘাতে একমাত্র আগ্রাসী হওয়ার জন্য পুতিনকে দায়ী করেছেন।

/এএকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের