বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫

বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়োকালা পৌর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছে অন্তত ৩১ জন। আহত হয়েছে কমপক্ষে ১৪ জন। এদের মধ্যে ৪ শিশুও রয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাসচালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি প্রায় ৮০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দুর্ঘটনাটি পোটোসি ও ওরুরো শহরের মধ্যবর্তী রাস্তায় ঘটেছে।

পুলিশ কর্নেল ভিক্টর বেনাভিদেস জানিয়েছেন, এই পার্বত্য রুটটি বহু বাঁক ও খাড়া মোড়ে পূর্ণ, যা চালকদের জন্য অত্যন্ত বিপজ্জনক। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল , যা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণ হতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যম ইউনিটেল জানিয়েছে, আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

বলিভিয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।এটি এ বছর বলিভিয়ায় রিপোর্ট হওয়া সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

গত মাসেই পোটোসি শহরের কাছে আরেকটি বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়। দেশটির জনসংখ্যা প্রায় জনসংখ্যা প্রায় ১.২ কোটি। প্রতি বছর গড়ে দেশটিতে ১ হাজার ৪০০ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

/এস/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি