মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৫, ০৯:৪২আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৯:৪২

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন তিনি। স্থানীয় সময় রবিবার (৯ মার্চ) প্রধামন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

রবিবার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে ৫৯ বছর বয়সী  মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট।

টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। এরপর তাঁর উত্তরাধিকার বাছাইয়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়।

মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।

কার্নি এমন এক সময়ে কানাডার দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশটির দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে রয়েছে। 

তাই কানাডায় শীঘ্রই একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। এ হিসেবে মার্ক কার্নি নির্বাচনের আগপর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

জয়ের পর ট্রাম্পকে ইঙ্গিত করে কার্নি বলেন, কেউ আমাদের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছে। কানাডার শ্রমিক, পরিবার এবং ব্যবসার ওপর আক্রমণ চালাচ্ছেন তিনি। আমরা তাকে সফল হতে দিতে পারি না।

/এস/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের বিশ্বাসযোগ্যতা বেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইসরোর গণপদত্যাগকে পাত্তা দিচ্ছেন না ভারতীয় বিজ্ঞানমন্ত্রী
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস
এলসি ছাড়াই কাঁচামাল আমদানির পথ খুলছে, ব্যবসা সহজে নতুন নির্দেশনা
এলসি ছাড়াই কাঁচামাল আমদানির পথ খুলছে, ব্যবসা সহজে নতুন নির্দেশনা
স্পেনকে নিয়ে যা বললেন মেসি
স্পেনকে নিয়ে যা বললেন মেসি
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, স্পিলওয়ের গেট খুলতে প্রস্তুতি
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, স্পিলওয়ের গেট খুলতে প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
রক্তাক্ত ঘরে পড়ে ছিল স্বামীর লাশ ও আহত সন্তান, মোবাইল স্ক্রল করছিলেন স্ত্রী
রক্তাক্ত ঘরে পড়ে ছিল স্বামীর লাশ ও আহত সন্তান, মোবাইল স্ক্রল করছিলেন স্ত্রী