মেক্সিকোতে প্রবল বৃষ্টিতে ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ১০:৪৭আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১০:৪৭

মেক্সিকোতে প্রবল বৃষ্টিপাতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) কর্তৃপক্ষ জানিয়েছে, টানা বৃষ্টির ফলে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে, কিছু পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং নদীগুলো উপচে পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হিদালগো রাজ্যের সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। অন্তত এক হাজার বাড়ি ও শত শত স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুয়েবলা রাজ্যের গভর্নর আলেহান্দ্রো আরমেন্তা বলেছেন, ভূমিধসসহ বিভিন্ন ঘটনায় অন্তত ৯ জন মারা গেছেন এবং আরও ৫ জন নিখোঁজ রয়েছেন। ভেরাক্রুজ রাজ্যে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমরা জনগণকে সহায়তা করতে, সড়ক খুলে দিতে এবং বিদ্যুৎ সেবা পুনরুদ্ধারে কাজ করছি।’ তিনি জরুরি সহায়তাকর্মীদের হাঁটু-সমান পানির মধ্যে ত্রাণসামগ্রী বহন করার কিছু ছবি শেয়ার করেছেন।

নৌবাহিনীর প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, একজন কর্মকর্তা পোজা রিকা শহরের গভীর পানিতে হেঁটে আটকে পড়া মানুষদের খুঁজছেন। সেখানে প্রবল বৃষ্টি ও কাজোনেস নদীর প্লাবনে ভেরাক্রুজের বড় অংশ ডুবে গেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৫,৪০০ জন কর্মীকে ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি, উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত করা হয়েছে।

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী