গোপালগঞ্জ যেতে চান ছাত্রদলের হাজারো নেতাকর্মী, যা বললেন কেন্দ্রীয় সভাপতি

পিরোজপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১৮:২২ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:২২

গোপালগঞ্জে ছাত্রদল নেতা সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের ঘটনায় হাজারো নেতাকর্মী নিয়ে সেখানে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা। তাদের ভাষ্য, কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলেই তারা গোপালগঞ্জের উদ্দেশে রওনা হবেন।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জে নির্যাতনের শিকার সাব্বির খান পিরোজপুরে সাড়ে ১২টার দিকে পৌঁছালে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় হাসপাতালে উপস্থিত জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভিডিও কলে কথা বলেন এবং আহত নেতার খোঁজখবর নেন। পাশাপাশি তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

ফোনালাপে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কেন্দ্রীয় সভাপতিকে বলেন, ‘ভাইয়া, আপনি আমাদের ক্যাপ্টেন, আমাদের অভিভাবক। আপনার নির্দেশনা পেলেই আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা জীবনের ভয় করি না, শুধু আপনার নির্দেশনার অপেক্ষায় রয়েছি।’

তিনি আরও বলেন, ‘কিছু দিন আগেও নাজিরপুরের টুঙ্গিপাড়া সীমান্তবর্তী মালিখালী ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করেছি। কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলে যেকোনও কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুত জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।’

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, ‘বিগত দিনে নেতৃত্বের নির্দেশনায় রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। আপনার নেতৃত্বে আমরা যেকোনও জায়গায় যেতে প্রস্তুত।’

জবাবে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘তোমরা আইন নিজের হাতে তুলে নেবে না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে। প্রত্যেকের বিচার হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের যেখানেই দেখবে, আইনের হাতে তুলে দেবে। আমরা ছাত্রদল, আইন নিজের হাতে তুলে নেবো না।’

তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জের সবাই তাদের প্রতিপক্ষ নন; তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে।’ আহত সাব্বিরকে ধৈর্য ধরতে বলেন এবং সুস্থ হয়ে ওঠার পর তার পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় সভাপতি।

/এফআর/
সম্পর্কিত
আপাতত গোপালগঞ্জ ভেন্যুতে লিগের খেলা নয়
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোডাউন
ডা. মিলনের সমাধি ও স্মৃতিস্তম্ভে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
সর্বশেষ খবর
যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি
যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন 
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন 
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
সোভিয়েত আমলের পর সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট পুতিনের রাশিয়ার
সোভিয়েত আমলের পর সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট পুতিনের রাশিয়ার
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব