ফিলিস্তিনিদের ওপর নির্যাতন

ইসরায়েল প্রতিক্রিয়াহীন, তাই আর কোনও অভিযোগ করবে না বিটিসেলেম

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৬, ১৬:৫৩আপডেট : ২৫ মে ২০১৬, ১৭:১৮

ইসরায়েল প্রতিক্রিয়াহীন, তাই আর কোনও অভিযোগ করবে না বিটিসেলেম ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলের সেনাবাহিনীর ধারাবাহিক নির্যাতনের ঘটনাগুলোকে অভিযোগ আকারে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হাজির করে আসছিলো মানবাধিকার সংগঠন ‘বিটিসেলেম’। দীর্ঘদিন ধরে অভিযোগ হাজিরের পরও কোনও পদক্ষেপ না নেওয়ায় সংগঠনটি সেনাবাহিনীর সমালোচনা করেছে। তারা জানিয়েছে, এখন থেকে আর কোনও অভিযোগ জমা দেবে না তারা। সংগঠনটি মনে করছে, ফিলিস্তিনিদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে এখনও কিছুই করতে পারেননি তারা।

গত ২৫ বছর ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলের সেনাবাহিনীর দ্বারা সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তথ্য সংগ্রহ করে আসছিল এ সংগঠনটি। তথ্য সংগ্রহের পর তা ইসরায়েলের সেনাবাহিনীকে কাছে পাঠানো হতো পদক্ষেপ নেওয়ার জন্য। ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতেই সংগঠনটি এ কাজটি করত।

বুধবার সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতার বিষয়টি কোনও কাজে আসেনি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়নি। বরং তারা কাজ করছেন; এই ধারণা দখলকৃত ভূখণ্ডে মানুষের চোখে ধুলো দেওয়াতে সহযোগিতা করছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, এখন থেকে আর ইসরায়েলের বাহিনীর কাছে অভিযোগ জমা দেওয়া হবে না। কারণ বাহিনীর আইনশৃঙ্খলা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। মানবাধিকারের জন্য লড়াই এই ব্যবস্থাকে অগ্রাহ্য ও মুখোশ উন্মোচন করে আরও ভালোভাবে করা সম্ভব।

ইসরায়েলের সেনাবাহিনীর এ সমালোচনা ও ব্যর্থতার কথা জানিয়েছে আরও বেশ কয়েকটি সংগঠন।  সূত্র: আল-জাজিরা।

/এএ/বিএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের