প্রেসিডেন্টের অনুমতি ছাড়াই গাজায় ৩জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৬, ১৯:৩৫আপডেট : ৩১ মে ২০১৬, ১৯:৩৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হত্যার দায়ে অভিযুক্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুমতি ছাড়া এই মৃত্যুদণ্ড কার্যকর করায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে একথা বলা হয়েছে।

হামাস মুভমেন্টের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে কীভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা হামাস নেতারা জানাননি। ধারণা করা হচ্ছে গুলি করে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়ে থাকতে পারে।

মৃত্যুদণ্ড কার্যকর করা তিনজনের মধ্যে একজন পশ্চিম তীরে ফিলিস্তিন কর্তৃপক্ষের পুলিশ বাহিনীর সদস্য। 
অপর একটি সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তির পরিবারের সদস্য, অ্যার্টনি জেনারেল এবং গাজা ও ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতেই আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল জানান, হামাসের হাতে মৃত্যুদণ্ড কার্যকর ফিলিস্তিনের আইনের পরিপন্থি।

আইন অনুযায়ী, ফিলিস্তিনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন। কিন্তু হামাস বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুমোদন ছাড়াই ওই তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ফলে হামাস ও ফিলিস্তিনের ক্ষমতাসীন ফাত্তাহ পার্টির মধ্যে মত-পার্থক্য বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০১৪ সালে হামাস ও ফাত্তাহ পার্টির মধ্যে একটি ঐক্য চুক্তি হয়। এর মধ্য দিয়ে দুপক্ষের সাত বছরের দ্বন্দ্বের অবসান হয়। যদিও চুক্তিটি পূর্ণাঙ্গরূপে কখনও বাস্তবায়িত হয়নি। চুক্তি অনুযায়ী, গাজা শাসন করছে হামাস এবং পশ্চিম তীর শাসন করছে ফাত্তাহ পার্টি।  সূত্র: বিবিসি।

আরও পড়ুন:


/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম