হাসাকায় কুর্দিদের সঙ্গে আসাদবাহিনীর যুদ্ধ

আরও জটিল বাঁক নিচ্ছে সিরিয়ার বহুমুখী যুদ্ধক্ষেত্র

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৬, ২৩:৪১আপডেট : ২১ আগস্ট ২০১৬, ২৩:৪২

আরও জটিল বাঁক নিচ্ছে সিরিয়ার বহুমুখী যুদ্ধক্ষেত্র দীর্ঘ ৫ বছর ধরে বহুমূখী গৃহযুদ্ধ ও সংঘাতে বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। এ দীর্ঘ সময় সিরিয়ার সরকারি সেনা বাহিনী ও কুর্দিরা একে অপরের সঙ্গে সংঘাত এড়িয়ে গেছে। উভয়েই প্রধানভাবে লড়াই করেছে ইসলামিক স্টেট (আইএস)-কে পরাজিত করছে। শুক্র ও শনিবার কুর্দি যোদ্ধাদের সঙ্গে সরকারি সেনা বাহিনীর যুদ্ধ শুরু হয়েছে। এ যুদ্ধ সিরিয়ার বহুমুখী গৃহযুদ্ধকে আরও জটিল করে তুলেছে।

সিরিয়ার উত্তরাঞ্চলের শহর হাসাকার বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করে কুর্দিরা।  সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) কুর্দিদের সংগঠন। এসডিএফকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা সশরীরে উপস্থিত থেকে এসডিএফকে যুদ্ধ পরিচালনায় সহযোগিতা করছে। মার্কিন সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইএসবিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এসডিএফ। সম্প্রতি এসডিএফ-এর অভিযানের মুখে মানবিজ শহর ছেড়েছে আইএস।

শনিবার সিরিয়ার সরকারপন্থী সংবাদমাধ্যমে বলা হয়, কুর্দিদের সঙ্গে প্রাথমিক শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে এর মধ্যেই কুর্দিদের নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালাচ্ছে সিরিয়া।

শুক্রবার মার্কিন নেতৃত্বাধীন জোটের যুদ্ধ বিমান ওই অঞ্চলে টহল দেয়। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দাবি, হাসাকায় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের নিরাপত্তা নিশ্চিত করতেই টহল দেওয়া হয়। অবশ্য, পেন্টাগন এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করলো যে, স্পেশাল ফোর্সের সদস্যরা সিরিয়াতে এসডিএফের সঙ্গে কাজ করছে।

শুক্রবার কুর্দি ওয়াইপিজির সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধ আরও তীব্রতা পেয়েছে। সিরীয় যুদ্ধ বিমান ওই এলাকায় চলাচল করে। এক কুর্দি কর্মকর্তা জানান, রবিবারও শহরে যুদ্ধ চলছিল। এটা ছিল একেবারে সামরিক অভিযান।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শুক্রবারের সংঘাতের পর অনেক বাসিন্দা শহর ছেড়ে পালাচ্ছেন। এখন পর্যন্ত অন্তত ৪১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হাসাকায় কুর্দিদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধ সিরিয়ার বহুমুখী গৃহযুদ্ধকে আরও জটিল করবে তুলবে। বিশেষ করে আলেপ্পোতে আইএসবিরোধী সরকারি অভিযান সংকটের মুখে পড়তে পারে। আলেপ্পোতে কুর্দিদের বিরুদ্ধে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের মোকাবেলায় সরকারি বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে যুদ্ধ করার অভিযোগ রয়েছে।

ওয়াইপিজির (পিপলস প্রটেকশন ইউনিট) ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে)। তুরস্ক সরকারের বিরুদ্ধে পিকেকে তিন দশক ধরে সশস্ত্র যুদ্ধ করে আসছে। তুরস্কের আশঙ্কা, আইএস বিরোধী পিকেকের যুদ্ধ মূলত দক্ষিণ সীমান্তে স্বাধীন কুর্দি ভূখণ্ড প্রতিষ্ঠার লড়াই। শনিবার তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, আগামী মাসগুলোতে সিরিয়ায় আরও সক্রিয় ভূমিকা রাখবে।

শনিবার এসডিএফপন্থী স্থানীয় যোদ্ধারা, যারা ওয়াইপিজি মিলিশিয়ার একাংশ জানিয়েছে, তারা আর তুর্কি সীমান্তের দিকে অর্থাৎ আরও  উত্তর দিকে এগিয়ে যাবে না। হাসাকার ২৫০ কিলোমিটার পশ্চিমে মানবিজ শহর আইএসের কাছ থেকে দখলমুক্ত করার পর এ ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে হয়ত তুরস্কের সরকারকে আশ্বস্ত করার চেষ্টা করা হয়েছে।

সিরিয়া সরকার হাসাকায় যুদ্ধরত ওয়াইপিজেকে পিকেকের অংশ হিসেবে আখ্যায়িত করেছে। শনিবার এ দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াইপিজি।

আলেপ্পোতে চলতি মাসে অবরুদ্ধ অবস্থা ভেঙে ফেলে বিদ্রোহীরা। সেখানে একটি করিডরের মুখে যুদ্ধ চলছে। জাতিসংঘের খাদ্য কর্মসূচির সিরিয়া বিষয়ক পরিচালক জ্যাকব কার্ন জানান, বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে কয়েক সপ্তাহ ধরে যাতায়াত করা যাচ্ছে না। খাদ্যের মজুত কমে এসেছে। যা মজুত আছে তা দিয়ে হয়ত আগস্ট মাস পর্যন্ত চলবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান সামরিক সহযোগী রাশিয়া বৃহস্পতিবার জানিয়েছে, অবরুদ্ধ অঞ্চলে ত্রাণ সহায়তা পাঠাতে ৪৮ ঘণ্টা অস্ত্রবিরতি মেনে নিতে রাজি আছে তারা। সূত্র: রয়টার্স।

/এএ/

 

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের