সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ৬২ সরকারি সেনা নিহত

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৫৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৫৩

পূর্ব সিরিয়ায় মার্কিন বিমান হামলায় সরকারি বাহিনীর ৬২ সদস্য নিহত সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সে দেশের সরকারি বাহিনীর অন্তত ৬২ জন সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। রাশিয়া জানিয়েছে, মার্কিন এ বিমান হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর সদস্যরা নিহত হয়েছেন। কথিত আইএসের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলা চালায় মার্কিন বিমান।
এ ঘটনায় আইএস জঙ্গিদের আরও সুবিধা করে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
বিবিসি জানায়, শনিবার পূর্ব সিরিয়ার ডের আল-জউর এলাকায় আইএস জঙ্গিদের ওপর মার্কিন বিমান হামলা করে। কিন্তু এখানে যে সিরিয়ার সরকারি বাহিনী অবস্থান করছে, তা তাদের জানা ছিল না।
এর আগে রাশিয়া অভিযোগ করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি না মেনে চলায় জঙ্গি গোষ্ঠীগুলো আরও সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে এবং তারা পাল্টা হামলা চালাতে উদ্বুব্ধ হচ্ছে।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যৌথবাহিনী ধারণা করেছিল, তারা কথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর হামলা চালাচ্ছে। পরে রাশিয়ার কর্মকর্তারা বিষয়টি তাদের জানালে মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা তাৎক্ষণিকভাবে বন্ধ করে।
কিন্তু ততক্ষণে সিরিয়ার সরকারি বাহিনীর অন্তত ৬২ জন সৈন্য নিহত হন। তবে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান মনিটরিং গ্রুপ জানিয়েছে, মার্কিন বিমান হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর ৮০ জন সদস্য নিহত হয়েছেন।

/এবি/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম