ফ্রান্সের প্রেসিডেন্টের সফরকালে বাগদাদে বোমা হামলায় নিহত ৩৫

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০১৭, ১৬:৪২আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৬:৪২

ফ্রান্সের প্রেসিডেন্টের সফরকালে বাগদাদে বোমা হামলায় নিহত ৩৫ ফ্রান্সের ফ্রাঁসোয়া ওঁলাদের বাগদাদ সফরের সময়েই দেশটির একটি জনসমাগমস্থলে আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন  ইসলামিক স্টেট (আইএস)।  হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।  নিরাপত্তা ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিয়েছে।

নিরাপত্তা সূত্র জানায়, সোমবার বাগদাদের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলী শহর সদর এ আত্মঘাতী গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ৩৫ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুলিশ রয়েছেন।  

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ বাগদাদের কাছে ইরাকি কাউন্টার-টেরোজিম সার্ভিস একাডেমি পরিদর্শনের পরই এ হামলার ঘটনা ঘটে। পরিদর্শনের সময়ে সেখানে অবস্থানরত ফরাসি সেনাদের তিনি আইএসের বিরুদ্ধে লড়াইয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

হামলাটির দায় স্বীকার করেছে আইএস। জঙ্গি সংগঠনটির বার্তা সংস্থা আমাক জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিলেন শিয়া মুসলিমরা।

একই দিনে শিয়াদের পবিত্র শহর বলে পরিচিত নাজাফ শহরেও হামলার ঘটনা ঘটেছে। সদর শহরে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর এ হামলা চালানো হয়। হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এছাড়া সোমবার বাইজি শহরের একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে। এতে চার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে শনিবার দেশটির একটি ব্যস্ত বাজারে দুটি দোকানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় অন্তত ২৭জন নিহত হয়েছেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম