বিদেশি শ্রমিকদের রেমিটেন্সের ওপর ফি নয়: সৌদি অর্থ মন্ত্রণালয়

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৭, ০৪:৫২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ০৫:৩১

সৌদি রিয়াল বিদেশি শ্রমিকদের দেশে পাঠানো রেমিটেন্সের ওপর কোনওরকমের ফি না ধরার কথা জানিয়েছে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়। রবিবার সৌদির শূরা কাউন্সিল রেমিটেন্সের ওপর ফি ধার্য নিয়ে একটি প্রস্তাবনা নিয়ে আলোচনা করার পর এ কথা জানায় মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের একটি টুইটে বলা হয়, সৌদি আরব ‘রাজ্যের মধ্য থেকে, আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ পুঁজির অবাধ চলাচলের নীতিতে অঙ্গীকারবদ্ধ’।
এর আগে, প্রবাসী শ্রমিকদের প্রথম বছরে রেমিটেন্সের ওপর ৬ শতাংশ হারে ফি ধার্য করার কথা চিন্তা করেছিলো দেশটির শূরা পরিষদ।
সৌদি আরবের ৩ কোটি অধিবাসীর মধ্যে এক তৃতীয়াংশই প্রবাসী। তাদের অনেকেই কর না থাকা এবং উচ্চ বেতনের কারণেই এখানে এসেছেন। কিন্তু বর্তমানে তেলের দাম কমে যাওয়া এবং বাজেটের ঘাটতি কমাতে গতবছর নেওয়া একটি সংস্কার পরিকল্পনায় বিদেশি শ্রমিকদের উপর আয়কর আরোপের একটি প্রস্তাব অন্তর্ভূক্ত করা হয়েছিলো। তবে অন্য একটি খাতে আয়কর বাড়িয়ে প্রবাসী শ্রমিকদের ওপর থেকে কর কাটার সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি।
প্রসঙ্গত, শূরা কাউন্সিলের এক সদস্যের প্রস্তাবনার ভিত্তিতে প্রবাসীদের আর্থিক রেমিটেন্সের ওপর এই ফি ধার্য করার সিদ্ধান্ত হয়েছিলো। তথ্য অনুযায়ী, ২০০৪ সালে প্রবাসী রেমিটেন্স ছিল ৫৭ বিলিয়ন সৌদি রিয়াল যা ২০১৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ বিলিয়ন সৌদি রিয়াল। খবর: আল আরবিয়া

/এমও/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম