মার্কিন সমর্থিত যোদ্ধাদের ওপর রুশ-সিরীয় বিমানের হামলা

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৭, ০৬:৫৭আপডেট : ০২ মার্চ ২০১৭, ০৭:০৩

মার্কিন সমর্থিত যোদ্ধাদের ওপর রুশ-সিরীয় বিমানের হামলা সিরিয়ার মানবিজের একটি গ্রামে মার্কিন সমর্থিত জোটের যোদ্ধাদের ওপর বিমান হামলা চালিয়েছে রাশিয়া ও সিরিয়া। বুধবার এক মার্কিন সেনাবাহিনীর এক জেনারেল এ দাবি করেছেন। তিনি জানান, রুশ-সিরিয়া মনে করেছিল জায়গাটি ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা দখল করেছে রেখেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সিরিয়া ও ইরাকে আইএসবিরোধী যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন টাউনসেন্ড জানান, শহরটি থেকে আইএস যোদ্ধাদের সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে সিরীয়-আরবজোটের সেনারা প্রবেশ করেছে।

তিনি জানান, নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করার রুশ-সিরীয় বিমান হামলা বন্ধ হয়।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মানবিজ শহরে রুশ বা সিরীয় যুদ্ধ বিমানের অভিযানের কথা অস্বীকার করেছে। একই সঙ্গে সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর উপস্থিতির কথাও অস্বীকার করেছে রাশিয়া।

রাশিয়া অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের বিমান হামলা নিয়ে রাশিয়ার সঙ্গে সমন্বয় করছে না।

উল্লেখ্য, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর আইএসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে রাশিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে বিমান হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র আসাদবিরোধী বিদ্রোহীদের সহযোগিতা দিয়ে যাচ্ছে। সূত্র: সিএনএন।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম