সিরিয়ায় ৩৩ জনকে হত্যা করেছে আইএস

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৭, ১৬:০৬আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৬:১১

আইএসের হত্যাকাণ্ডের ফাইল ছবি ইসলামি জঙ্গি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার পূর্বাঞ্চলে ৩৩ জনকে হত্যা করেছে। বুধবার আইএসের নিজস্ব পন্থায় এসব মানুষকে হত্যা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ২০১৭ সালে এটাই আইএসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, বুধবার সকালে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ শহর দেইর এজর-র আল-মায়াদিন মরুভূমিতে এ হত্যাযজ্ঞ চালিয়েছে আইএস। নিহতদের বয়স ১৮-২৫ বছর। ধারালো অস্ত্র দিয়েই এই হত্যাযজ্ঞ চালানো হয়। নিহতরা সিরিয়া সরকারের বাহিনী, মিত্র নাকি বিদ্রোহী তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, শিরশ্ছেদের মাধ্যমেই আইএস মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে।

২০১৪ সালে সিরিয়া ও ইরাকের ভূখণ্ড দখল করে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠা করে আইএস। গত বছরে মার্কিন সহযোগিতায় ইরাক ও রুশ সহযোগিতায় সিরিয়া আইএসের দখল করা অধিকাংশ ভূখণ্ড পুনরুদ্ধার করেছে। আইএসের বিরুদ্ধে বেশ কয়েকটি গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। সূত্র: সিএনএন।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম