তেহরান হামলায় সৌদি আরবকে দুষছে ইরান

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৭, ০২:৪০আপডেট : ০৮ জুন ২০১৭, ০২:৪৬

আইআরজিসি তেহরানে হামলার জন্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবকে অভিযুক্ত করেছে ইরানের সেনাবাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী  (আইআরজিসি)। কাতারের সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ার পর ইরানের এ অভিযোগ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে এই তথ্য জানিয়েছে।

এই হামলাটির দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী। ইরানে এই প্রথম কোনও হামলার দায় স্বীকার করলো আইএস। জঙ্গি গোষ্ঠীটি হামলার সময় পার্লামেন্টের ভেতরের একটি ভিডিও প্রকাশ করে দায় স্বীকার করে। তবে ইরানের সেনাবাহিনী হামলার নেপথ্যে সৌদি আরব রয়েছে বলে ইঙ্গিত করেছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, এ অঞ্চলের প্রতিক্রিয়াশীল সরকার (সৌদি আরব)-এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের এক সপ্তাহ পর এই সন্ত্রাসী হামলাটি হয়েছে। এটা প্রমাণ করে এই নাশকতামূলক কর্মকাণ্ডে তারা (সৌদি আরব) জড়িত।

হামলায় নিহতদের শহীদ আখ্যায়িত করে আইআরজিসি'র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেছেন, তেহরানে সন্ত্রাসী হামলায় শহীদদের রক্তের বদলা নেওয়া হবে। সন্ত্রাসীদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদেরও ছাড় দেওয়া হবে না।

অভিযানের ছবি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, এই হামলায় ইরানকে আরও ঐক্যবদ্ধ করবে। তিনি বলেন, তেহরানে আজকের সন্ত্রাসী হামলা ইরানকে আঞ্চলিক সন্ত্রাসবাদ, উগ্রপন্থা ও সহিংসতার বিরুদ্ধে আরও দৃঢ় করে তুলবে। আমরা আরও একবার প্রমাণ করব যে, শত্রুদের পরিকল্পনা আমরা আরও বেশি একতা ও শক্তি দিয়ে ধূলিসাৎ করতে পারি।

বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানের দু’টি এলাকায় হামলা চালায় অজ্ঞাত অস্ত্রধারীরা। প্রথম হামলাটি হয় ইরানের পার্লামেন্ট মজলিশে। ওই সময় মজলিশে অধিবেশন চলছিল। পার্লামেন্ট সদস্য ইলিয়াস হজরতিকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, একটি পিস্তল ও দু’টি একে-৪৭ রাইফেল নিয়ে দুর্বৃত্তরা পার্লামেন্টে হামলা চালায়। নির্বিচারে গুলি চালাতে থাকে তারা। পার্লামেন্টে হামলার আধ ঘণ্টা পর আয়াতুল্লাহ খোমেনির মাজারেও কয়েকজন বন্দুকধারী হামলা চালায়। ওই সময় একটি আত্মঘাতী হামলাও চালানো হলে কয়েকজন আহত হয়। পার্লামেন্টে হামলার ঘটনায় সবশেষ ১২ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনীর অভিযানে চার হামলাকারীও নিহত হয় বলে দাবি করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন:

/এএ/ এমএনএইচ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম