ইরাক সীমান্তে তুর্কি সেনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত: এরদোয়ান

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩১

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইরাক সীমান্তে তুর্কি সেনারা অবস্থান করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। কুর্দিদের স্বাধীনতার পক্ষে গণভোট নিয়ে হুঁশিয়ারি জানিয়ে তিনি এই মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি হুমকি দিয়ে বলেছেন, তুর্কি সেনারা তেলের পাইপলাইন বন্ধ করে অবরোধ জারি করতে পারে।

রজব তাইয়্যেব এরদোয়ান

রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানায়, এরদোয়ান মনে করেন কুর্দিরা স্বাধীন হলে অঞ্চলটির সহাবস্থান বিনষ্ট হতে পারে এবং কুর্দি সেনারা আঞ্চলিক হুমকি হয়ে উঠতে পারে।

কুর্দিদের ইঙ্গিত করে এরদোয়ান বলেন, আমরা চোখ বন্ধ করে থাকব এটা যেন প্রত্যাশা করা না হয়। আমরা ইরাকের অখণ্ডতা রক্ষায় কাজ করে যাব।

এরদোয়ান আরও বলেন, ইরাক বা সিরিয়া যে দেশই আমাদের জন্য হুমকি হয়ে উঠবে তাদের বিরুদ্ধে সব সুযোগ কাজে লাগাব।

ইরাকি কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে অঞ্চলটিতে সোমবার গণভোট অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরোধিতা উপেক্ষা করেই ভোট দিচ্ছেন অঞ্চলটির বাসিন্দারা। এ গণভোটের পরিণতি ভয়াবহ হবে বলে এরইমধ্যে হুঁশিয়ার করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আবাদি। দেশের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখতে যেকোনও পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। বজায় রাখতে কুর্দি অঞ্চল থেকে তেল আমদানি বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছে ইরাক সরকার।

ইরাক ছাড়াও আশপাশের কয়েকটি দেশে কুর্দিরা ছড়িয়ে আছে তাই এ গণভোটকে ঘিরে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। তুরস্কও প্রতিবেশী  দেশগুলোর একটি।

 

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান