সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত অন্তত ১২০

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৭, ১৯:১৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৯:১৭

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার পূর্বাঞ্চল দেইর আজ জোর প্রদেশে রুশ বিমান হামলায় বিদেশি ভাড়াটে যোদ্ধা ও ইসলামিক স্টেট (আইএস)-এর অন্তত ১২০ জন সদস্য নিহত হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় পৃথক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত অন্তত ১২০

রুশ স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, দেইর আজ জোর প্রদেশের আল-মায়াদিন এলাকায় একটি কমান্ড পোস্টে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৮০ জন আইএস সদস্য নিহত হয়েছে। আর একই প্রদেশের সীমান্ত শহর আল বুকামালে আরও ৪০ যোদ্ধা নিহত হয়েছে।

প্রতিবেশী দেশ ইরাক থেকে পালিয়ে আল বুকামাল শহরে আশ্রয় নেওয়া অনেক বিদেশি ভাড়াটে যোদ্ধা রুশ অভিযানে নিহত হয় বলে জানিয়েছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার মতে, এসব বিদেশি যোদ্ধাদের অনেকেই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ, তিউনিশিয়া এবং মিসরের নাগরিক।

সিরিয়ায় অভিযানে বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে আসছে রাশিয়া। তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রাশিয়ার বিমান হামলায় ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও ছিল। সূত্র: আল জাজিরা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম