ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৫ হুথি বিদ্রোহী নিহত

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৫

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১৫ হুথি বিদ্রোহী নিহত হয়েছে। রবিবার এই হামলা চালানো হয়। স্থানীয় মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৫ হুথি বিদ্রোহী নিহত

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা নিষেধ থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, হামলায় আরও বেশ কয়েকজন বিদ্রোহী আহত হয়েছেন। হোদেইদাহ প্রদেশের দক্ষিণাঞ্চলে হুথিদের অবস্থান লক্ষ করে এই হামলা চালানো হয়।

ওই সূত্র জানায়, আহত হুথিদের কারণে পুরো হাসপাতাল রোগীতে পূর্ণ হয়ে গেছে। এসব বিদ্রোহীরা দক্ষিণাঞ্চলীয় জেলা থেকে এখানে যুদ্ধ করতে এসেছিল।

স্থানীয় এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে হুথিদের অস্ত্র ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বেশ কিছু এলাকা দখল নেওয়ার পর থেকেই ইয়েমেনে যুদ্ধ চলছে। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট দেশটির নির্বাসিত প্রেসিডেন্টের সমর্থনে অভিযান শুরু করার পর যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম