ইয়েমেনে বিয়ে বাড়িতে সৌদি বিমান হামলায় নিহত ৮ নারী ও ২ শিশু

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৭, ১৭:১০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৭:১৬

ইয়েমেনে একটি বিয়ের অনুষ্ঠান চলার সময় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এক পরিবারের ৮ নারী ও ২ শিশু নিহত হয়েছে। স্থানীয়দের বরাত সোমবার এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

ইয়েমেনে বিয়ে বাড়িতে সৌদি বিমান হামলায় নিহত ৮ নারী ও ২ শিশু

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, রবিবার সন্ধ্যায় মারিব প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন দশ জন। ফেরার পথেই তাদের গাড়িতে হামলা হয়।

সৌদি জোটের মুখপাত্র এ বিষয়ে জানতে চেয়ে করা ইমেইলের কোনও জবাব দেননি।

স্থানীয়রা জানান, নিহত আট নারীই একটি পরিবারের সদস্য। এর বেশি বিস্তারিত কিছু জানা যায়নি। তাদের বয়স বা সঙ্গে আরও কেউ ভ্রমণ করছিলেন না তাও জানা যায়নি।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বেশ কিছু এলাকা দখল নেওয়ার পর থেকেই ইয়েমেনে যুদ্ধ চলছে। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট দেশটির নির্বাসিত প্রেসিডেন্টের সমর্থনে অভিযান শুরু করার পর যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়। জাতিসংঘের মতে এই লড়াইযে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের অনেকেই বেসামরিক নাগরিক।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম