রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে পাইলটকে বন্দি করেছে সিরীয় বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৭

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিদ্রোহীরা একটি রুশ যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বিদ্রোহীরা বিমানটি ভূপাতিত করার পর পাইলটকে বন্দি করেছে। শনিবার যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে পাইলটকে বন্দি করেছে সিরীয় বিদ্রোহীরা

মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানান, বিদ্রোহীদের একটি গোষ্ঠী রাশিয়ার সুখই-২৫ যুদ্ধবিমানকে গুলি ছোড়ে ভূপাতিত করে। প্যারাসুট নিয়ে পাইলট নিচে নামলে তাকে বন্দি করা হয়।

তবে বিদ্রোহীদের কোন অংশ বিমানটি ভূপাতিত করেছে তা নিশ্চিত করতে পারেননি আবদেল রহমান। অঞ্চলটিতে কট্টরপন্থী বিরোধী অংশ ও উগ্রবাদী হায়াত তাহরির আল-শাম সক্রিয় রয়েছে। সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে আসাদের সমর্থনে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া।

এদিকে, ইদলিব প্রদেশটিকে যুদ্ধবিরতি অঞ্চল হিসেবে ঘোষণা করা হলেও শনিবার সেখানে বাশারবাহিনীর বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা সংস্থা হোয়াইট হেলমেটস এই তথ্য জানিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি, ডেইলি স্টার লেবানন।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম