রাসায়নিক হামলার মুখে পূর্ব ঘৌটায় ত্রাণ কার্যক্রম ব্যাহত

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৮, ১৯:০৪আপডেট : ০৯ মার্চ ২০১৮, ০২:৪১

সিরিয়ার পূর্ব ঘৌটায় চলমান সংঘর্ষে আবারও রাসায়নিক হামলা হয়ে থাকতে পারে, পর্যবেক্ষকদের এমন আশঙ্কার প্রেক্ষিতে বন্ধ রাখা হয়েছে রেডক্রসের ত্রাণ বিতরণ কার্যক্রম। এ সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পূর্ব ঘৌটায় ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত রাখতে হলো।   ত্রাণবাহী ট্রাকগলো আক্রান্ত এলাকাটির বাইরে রাখা হয়েছে। মঙ্গলবার আইসিআরসি,  জাতিসংঘ এবং সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে পূর্ব ঘৌটার মূল শহর দৌমাতে ত্রাণ বিতরণের কথা ছিল। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ত্রাণবাহী গাড়িগুলোকে পূর্ব ঘৌটার সীমান্তের কাছে সরকার নিয়ন্ত্রিত ওয়াফিদেন চৌকিতে অপেক্ষমান রাখা হয়েছে। সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট
রেডক্রসের মুখপাত্র ইঙ্গি সাড়কি বলেছেন, ‘আজকের ত্রাণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এমনভাবে পাল্টে গেছে যাতে আমাদের পক্ষে ত্রাণবাহী ট্রাক নিয়ে যাওয়া সম্ভব হয়নি।’

বুধবার সিরিয়ার সরকারি বাহিনী পূর্ব ঘৌটার বিদ্রোহীমুক্ত এলাকাকে আলাদা করে ফেলেছে। এতে বিদ্রোহী যোদ্ধাসহ হাজার হাজার সাধারণ মানুষ অপর এলাকাটিতে কোণঠাসা হয়ে পড়েছে।  সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম বলেছে, আসাদ বাহিনী বিদ্রোহীদের দখলে থাকা  বেইত সাওয়া এবং মিসরাবা দখলে নিয়েছে। স্থলবাহিনীর পথ পরিষ্কার করতে সরকারি বাহিনীকে চরমমাত্রায় বোমা বর্ষণ করতে হয়েছে। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, বুধবার অন্তত ৮৭ জন মারা গেছে সরকারি বাহিনীর হামলায়।

বুধবারের বিমান হামলার পরে  অন্তত ৬০ জন মানুষকে শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া  হয়েছে। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’  জানিয়েছে, বিমান হামলার সময় সাকবা ও হাম্মুরিয়াহতে বিমান হামলার সময় ‘ব্যারেল বোমা’ ব্যবহার করতে দেখা গেছে। ‘সিরিয়ান আমেরিকান মেডিক্যাল সোসাইটির’ (স্যামস) একজন চিকিৎসক জানিয়েছেন, তারা তাদের চিকিৎসাকেন্দ্রে অন্তত ২৯ জনকে চিকিৎসা দিয়েছেন। এদের মধ্যে দেখা দেওয়া লক্ষণগুলো ক্লোরিন হামলার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে দেখা যায়। ওই চিকিৎসাকেন্দ্রে কারও মৃত্যু না হলেও, এটাই স্বভাবিক  যে অন্যান্য স্থানে যাদের চিকিৎসা দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে মারা গেছে।

স্যামস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় লিখেছে, ‘পূর্ব ঘৌটায় ক্লোরিন হামলায় হওয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম ঝরা, কফ আসা, সর্দি ঝরা, নিঃশ্বাস নেওয়ার সময় বুকে শব্দ হওয়া এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা গেছে। তাছাড়া এ ধরণের হামলার শিকার ব্যক্তিদের যে মানসিক ক্ষতি হয় তা অপরিসীম।’

আসাদ বাহিনীর বিরুদ্ধে চলতি সপ্তাহে পূর্ব ঘৌটায় একাধিকবার ক্লোরিন হামলার অভিযোগ উঠেছে। রাশিয়া ও আসাদ সরকার বরাবর এই অভিযোগ অস্বীকার করে আসছে। জাতিসঙ্ঘের তদন্তকারীরা বলেছেন, ২০১৬ সালে সারিন গ্যাস হামলা ছাড়াও ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত সরকারি বাহিনী অন্তত তিনবার ক্লোরিন হামলা করেছে। এ সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো  ত্রাণ কার্যক্রম স্থগিত করতে হলো। যুদ্ধ পরিস্থিতির পরিবর্তনের কারণে পূর্ব ঘৌটায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

১৮ ফেব্রুয়ারিতে নতুন করে বিমান হামলা শুরু হওয়ার পর থেকে মাত্র একবার ৪৬টি ত্রাণবাহী ট্রাক আক্রান্ত এলাকায় যেতে পেরেছিল। কিন্তু সেখানে তাদের খুব অল্প সময়ের মধ্যেই ত্রাণ কার্যক্রম বন্ধ করে চলে আসতে হয় বিমান হামলার প্রাবল্যে। নিয়ে যাওয়া খাবারের অর্ধেকই বিলি করতে পারেনি তারা। জাতিসংঘ বলেছে, সিরিয়ার সরকারি বাহিনী তখন ট্রাক থেকে চিকিৎসা উপকরণ নামিয়েও নিয়ে গিয়েছিল।

২০১৩ সাল থেকে যুদ্ধাক্রান্ত পূর্ব ঘৌটায় খাবার ওষুধ ও অন্যান্য  নিত্যপ্রয়োজনীয় পণ্য দুর্লভ। সেখানে ত্রাণ বিতরণ করার আগে যুদ্ধরত সব পক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া লাগে। সূত্রঃ গার্ডিয়ান।

 

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম