৩ মাসে সৌদি আরবে কাজ হারিয়েছেন আড়াই লাখ বিদেশি

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৮, ১৮:৫১আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৮:৫৯

২০১৮ সালের প্রথম তিনমাসে সৌদি আরবের সরকারি ও বেসরকারি খাতের প্রায় আড়াই লাখ বিদেশি কাজ হারিয়েছেন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এসময়ে কাজ হারানো বিদেশির সংখ্যা দুই লাখ ৩৪ হাজার। একই সময়ে বেড়েছে সৌদি নাগরিকদের বেকারত্বের হার। সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির জরিপভিত্তিক এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

৩ মাসে সৌদি আরবে কাজ হারিয়েছেন আড়াই লাখ বিদেশি

জরিপের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের শেষ তিন মাসে সৌদি নাগরিক নন এমন চাকুরিজীবীর সংখ্যা ছিল ১ কোটি চার লাখ ২০ হাজার। ২০১৮ সালের প্রথম তিন মাস শেষে এই সংখ্যা নেমে এসেছে ১ কোটি ১ লাখ ৮০ হাজারে। একইভাবে কমেছে সৌদি চাকুরিজীবীর সংখ্যাও। গত বছরের তুলনায় এই বছরের প্রথম তিন মাস শেষে এই সংখ্যা ৩১ লাখ ৬০ হাজার থেকে ৩১ লাখ ৫০ হাজারে নেমে এসেছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত নতুন অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে এই চাকুরি হারানো মানুষের সংখ্যা বেড়ে যাওয়া বেমানান। তেল নির্ভরতা কমিয়ে ফেলতে বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগ ছাড়াও টেলিকমিউনিকেশন, ইন্সুরেন্স, ড্রাইভিং এবং খুচরা বাজারে শুধু সৌদি শ্রমিক রাখার পরিকল্পনা রয়েছে সরকারের। সৌদি আরবসহ উপসাগরীয় অন্য দেশগুলো বিদেশি শ্রমিক নির্ভরতার কারণে বিশেষভাবে পরিচিতি।

সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্যমতে, বেসরকারি ও সরকারি খাতের কর্মজীবীর সংখ্যা গত বছরের শেষ তিন মাস নাগাদ ছিল ১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার। এবছর প্রথম তিন মাসে তা কমে দাঁড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ ৩০ হাজার।

এছাড়া এই বছরের প্রথম তিন মাসে সৌদি নাগরিকদের মধ্যে বেকারত্বের হারও বেড়েছে। গত বছরের শেষ তিনমাসে এই হার ছিল ১২ দশমিক ৮ শতাংশ আর এই বছরের প্রথম তিন মাস নাগাদ তা বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯ শতাংশে।

/জেজে/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ