সিরিয়ায় ইসরায়েলের রকেট হামলা, আসাদপন্থী ৯ সেনা নিহত

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ১৩:২২আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৩:২৪

সিরিয়ার আলেপ্পো শহরের কাছে সিরীয় সামরিক অবস্থানে রকেট হামলা চালিয়েছে। রবিবার এই হামলা চালানো হয়েছে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। এই হামলায় সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থী ৯ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

সিরিয়ায় ইসরায়েলের রকেট হামলা, আসাদপন্থী ৯ সেনা নিহত

সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানায়, জায়নবাদী শত্রু নাইরব বিমানবন্দরের উত্তরে আমাদের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে শুধু সরঞ্জামের ক্ষতি হয়েছে।

সানার খবরে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলের বিদ্রোহীদের সমর্থনে ইসরায়েল এই হামলা চালিয়েছে। এই এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে সিরীয় সরকারি বাহিনী যুদ্ধ করছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আসাদপন্থী ৯ সেনা। নিহতদের মধ্যে অন্তত ৬ জন সিরীয় সেনা। ওই সামরিক ঘাঁটিতে ইরানি যোদ্ধারাও অবস্থান করছিল।

সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতিকে নিজ দেশের নিরাপত্তার জন্য হুমকি মনে করে ইসরায়েল। গত সাত বছরে একাধিকবার ইরানের ও তেহরান সমর্থিত সামরিক অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরীয় প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ মিত্র ইরান গৃহযুদ্ধে সরকারের সমর্থনে কয়েক হাজার মিলিশিয়া পাঠিয়েছে। এদের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ রয়েছে, যারা আসাদের সমর্থনে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম