ট্রাম্পের অনুরোধে তুর্কি নারীকে মুক্তি দেয় ইসরায়েল

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ১২:২৯আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১২:৩০

ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন হামাসের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতারকৃত নারীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে মুক্তি দিয়েছে ইসরায়েল। এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এখবর জানিয়েছে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

ট্রাম্পের অনুরোধে তুর্কি নারীকে মুক্তি দেয় ইসরায়েল

জুন মাসে পর্যটক হিসেবে ভ্রমণকারী তুর্কি নারী এবরু ওজকানকে গ্রেফতার করে ইসরায়েল। ৮ জুলাই তার বিরুদ্ধে ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়। ওজকানের আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন। তাকে গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ হয় তুরস্ক। এক সপ্তাহ পর তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুর্কি নারীকে মুক্তি দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ জানান। তুরস্কে আটক মার্কিন ধর্মযাজক অ্যান্ড্র ব্রুনসনকে মুক্তি বিনিময়ে এই অনুরোধ করা হয়। ২১ মাস ধরে ব্রুনসন তুর্কি কারাগারে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা জানান, আমি নিশ্চিত করছি তুর্কি নারীকে গ্রেফতারে প্রেসিডেন্ট ট্রাম্প অনুরোধ করেছিলেন।

জেরুজালেমে মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে এই খবরের কোনও প্রতিক্রিয়া জানায়নি।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের