দেশে নির্মিত প্রথম যুদ্ধবিমান অবমুক্ত করলো ইরান

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৮, ১৩:০০আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৩:০২

সম্পূর্ণ দেশে তৈরি একটি অত্যাধুনিক যুদ্ধবিমান অবমুক্ত করেছে ইরান। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা শিল্প দিবসের প্রদর্শনীতে এই বিমান তুলে ধরা হয়। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি ‘কওছার’ নামের যুদ্ধবিমানটির ককপিটে বসে আছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এখবর জানিয়েছে।

ইরানের একটি জাদুঘরের সামনে রাখা যুদ্ধবিমান

তাসনিম বার্তা সংস্থা জানায়, কওছার যুদ্ধবিমানটি চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক বিমান। এতে অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও মাল্টিপারপাস রাডার রয়েছে। আর পুরো বিমানটিই ইরানের তৈরি।

অস্ত্র আমদানিতে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা থাকার সময় ইরান নিজস্ব সমরাস্ত্র শিল্প গড়ে তুলেছে। ইরানের পারমাণবিক চুক্তি সংস্কারের দাবি তুলে গত ৭ আগস্ট ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যুক্তরাষ্ট্র। বিশেষ করে দেশটির ব্যাংকিং সেক্টরকে লক্ষ্য করেই এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞায় মার্কিন ডলার সংগ্রহের ক্ষেত্রে ইরানকে বাধা দেওয়া,  তাদের মূল্যবান ধাতুর বাণিজ্য, দেশটির অটোমোবাইল সেক্টরের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যেই ইরান এই  নতুন যুদ্ধবিমান নির্মাণের ঘোষণা দিলো।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিমানটি এরই মধ্যে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করেছে। প্রকাশ্য ফ্লাইটের অপেক্ষায় রয়েছে।

এর আগে শনিবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি জানিয়েছিলেন, বিমানটি বুধবার অবমুক্ত করা হতে পারে।  জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবসে আমরা একটি পরিকল্পনা হাজির করব। ওইদিন মানুষেরা দেখতে পাবে যে বিমানের জন্য এই পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, বুধবার (২২ আগস্ট) ইরানের জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস।

যদিও তিনি ইরানের যুদ্ধবিমান নির্মাণ পরিকল্পনার বিস্তারিত কিছু জানাননি। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিকে গুরুত্ব দিয়ে কথা বলেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক