খাশোগির ২ ছেলের সঙ্গে দেখা করলেন সৌদি বাদশাহ ও যুবরাজ

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৮, ২২:৪১আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৪:৩৯

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিহত সাংবাদিক জামাল খাশোগির দুই ছেলের সঙ্গে দেখা করেছেন। মঙ্গলবার বাদশাহ ও যুবরাজ রিয়াদের ইয়ামামাহ রাজপ্রাসাদে সাক্ষাৎ করেন বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ। এর আগে সোমবার বাদশাহ ও যুবরাজ ফোনে খাশোগির পরিবারকে সমবেদনা জানিয়েছিলেন। তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে জামাল খাশোগিকে হত্যার কথা সম্প্রতি স্বীকার করেছে সৌদি আরব।

খাশোগির ২ ছেলের সঙ্গে দেখা করলেন সৌদি বাদশাহ ও যুবরাজ

২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। সৌদি আরব খাশোগির নিখোঁজে ভূমিকার কথা বারবার অস্বীকার করে। তুরস্ক দাবি করে, কনস্যুলেটের ভেতরেই তাকে হত্যার পর কেটে টুকরো টুকরো করা হয়েছে। শেষ পর্যন্ত শুক্রবার (১৯ অক্টোবর) মধ্যরাতে প্রথমবারের মতো সৌদি আরব সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করে। তবে তারা দাবি করে, তারা খাশোগিকে দেশে ফিরিয়ে আনতে গিয়েছিলেন। তাকে হত্যার কোনও উদ্দেশ্য ছিল না। আর হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটি। তবে সৌদি আরবের এমন দাবি মানছে না তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়। তুর্কি প্রেসিডেন্ট দাবি করেছেন, খাশোগিকে হত্যার পরিকল্পনা করা হয় সেপ্টেম্বর মাসে।

এসপিএ জানায়, সাহেল ও সালাহ খাশোগিকে প্রাসাদে অভ্যর্থনা জানান সৌদি বাদশাহ ও যুবরাজ। নিহত সাংবাদিকের ভাই এ সময় উপস্থিত ছিলেন। বাদশাহ ও যুবরাজ তাদের সমবেদনা জানান।

খাশোগির পরিবারের এক বন্ধু বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, সালাহ খাশোগির যাতায়াত ও দেশত্যাগে সৌদি সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। এক বছর আগে তার বাবা সমালোচনামূলক লেখা শুরুর পর থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর। তবে সৌদি কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে, মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর আরবের একটি পত্রিকাকে উদ্ধৃত করে জানিয়েছে, খাশোগির আরেক ছেলে আব্দুল্লাহ যুক্তরাষ্ট্র পৌঁছেছেন। এছাড়া পরিবারের পক্ষ থেকে যুবরাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা দায়েরের জন্য একটি বড় আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম