গ্রেফতারকৃত নারী অধিকারকর্মীদের মুক্তি দিচ্ছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৯, ২২:৫৫আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:৫৯
image

মানবাধিকার নিয়ে আন্দোলন করা এবং বিদেশি সাংবাদিক ও কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে আটক নারী অধিকারকর্মীদের মধ্যে অন্তত তিন জনকে মুক্তি দিয়েছে সৌদি আরব। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাকি কয়েকজনকে রবিবার নাগাদ মুক্তি দেওয়া হতে পারে। গ্রেফতারকৃত নারী অধিকারকর্মীদের মুক্তি দিচ্ছে সৌদি আরব মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছিল, সৌদি আরব গত ১৩ মার্চ ১১ নারীর বিরুদ্ধে পৃথক পৃথকভাবে আইনি কার্যক্রম শুরু করে। সংশ্লিষ্ট ১১ নারীর মধ্যে বেশিরভাগই নারী অধিকার নিয়ে কাজ করা প্রখ্যাত অ্যাক্টিভিস্ট। এদেরকে ২০১৮ সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল। সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমে সংশ্লিষ্ট নারীদের ‘বিদেশি এজেন্ট’ আখ্যা দিয়েছিল। কিন্তু প্রায় এক বছর ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর দেখা গেছে, নারী অধিকার নিয়ে কাজ করাটাই তাদের জন্য কাল হয়েছে।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে সৌদি আরব কর্তৃপক্ষের তৈরি করা অভিযোগপত্রগুলোর মধ্যে দুইটি এইচআরডব্লিউয়ের কাছে পৌঁছেছে। সেখানে নারী অধিকার নিয়ে কাজ করা, আন্দোলনের বিষয়ে সাংবাদিক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলার মতো ঘটনাকেই দোষণীয় হিসেবে বর্ণনা করা হয়েছে। এমন যোগাযোগ সৌদি আরবের কাছে ‘দণ্ডনীয় অপরাধ।’ অথচ তারা যাদের সঙ্গে যোগাযোগ করেছিল তাদের মধ্যে ছিল হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থা।
অধিকারকর্মী তিন জন নারীকে মুক্তি দেওয়ার কথা জানা গেছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের কাছ থেকে। বাকিদের রবিবার নাগাদ মুক্তি দেওয়ার কথা জানা গেলেও কী শর্তে মুক্তি দেওয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

/এএমএ/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের