শিগগিরই চালু হবে আমিরাতের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২০, ২০:২৯আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২০:৩০

সংযুক্ত আরব আমিরাত দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে যাচ্ছে। বুধবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২০ সালের প্রথমার্ধে বারাকাহ পারমাণবিক কেন্দ্রটি সম্পূর্ণ চালু হবে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

শিগগিরই চালু হবে আমিরাতের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

সরকারি মালিকানাধীন এমিরেটস নিউক্লিয়ার এনার্জি কোঅপারেশনের কর্মকর্তাদের উদ্ধৃত করে আল-ইতিহাদের খবরে বলা হয়েছে, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রথম রিঅ্যাক্টর পরীক্ষামূলকভাবে চালু আছে। দ্রুত আমিরাতের কেন্দ্রীয় পারমাণবিক নিয়ন্ত্রকের অনুমতি চাইবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, কেন্দ্রটিতে এখন পারমাণবিক জ্বালানি দেওয়া হেচ্ছ। এতে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবে।

সূত্রটি আরও জানায়, সরকারি সংস্থাটি এখন দ্বিতীয় রিঅ্যাক্টর পরীক্ষা শুরুর প্রস্তুতি নিচ্ছে।

বারাকাহ সংযুক্ত আরব আমিরাতের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিশ্বের সবচেয়ে বড় চারটি রিঅ্যাক্টর কেন্দ্রটিতে স্থাপন করা হবে। এখান থেকে ৫ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি