‘ইরানকে পারমাণবিক অস্ত্রধর হতে দেবে না ইসরায়েল’

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২০, ০২:১৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০২:১৭

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে পারমাণবিক অষ্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেবে না। একই সঙ্গে মঙ্গলবার তিনি পশ্চিমা দেশগুলোকে তেহরানের বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

‘ইরানকে পারমাণবিক অস্ত্রধর হতে দেবে না ইসরায়েল’

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যা ঘটছে তা সম্পর্কে পুরোপুরি অবগত আমরা। ইরান ভাবছে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে। আমি আবারও বলতে চাই, ইরানকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করতে দেবে না ইসরায়েল।

ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি নিয়ে বিতর্ক প্রক্রিয়া শুরু করার প্রেক্ষিতে নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘের পূর্ববর্তী রেজ্যুলেশন অনুসারে, ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি নিয়ে বিরোধ প্রক্রিয়া শুরু হলে শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে পূর্বের নিষেধাজ্ঞাগুলো কার্যকর হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের জুনে ভিয়েনায় নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করে। ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে ২০১৮ সালের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে থেকে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন। এরপর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে।

 

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান