বিমান ভূপাতিত করা সেনাবাহিনীর প্রতি খামেনির সমর্থন

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, ১৮:১৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৮:১৬

ভুল করে ইউক্রেনের যাত্রীবাহী ভূপাতিত করে ১৭৬ জন নিহতের ঘটনায় ইরানের সেনাবাহিনীর সমালোচনা না করে সমর্থন জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শুক্রবার ৮ বছর পর জুমার নামাজে ইমামতি করার পূর্বে খুতবায়  এই সমর্থন জানান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বিমান ভূপাতিত করা সেনাবাহিনীর প্রতি খামেনির সমর্থন

বিমান ভূপাতিতে ঘটনায় দেশ ও বিদেশে বড় ধরনের বিক্ষোভ ও সমালোচনার মুখে রয়েছে ইরান। তবে এই ঘটনার জন্য দায়ী ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি) দেশটির নিরাপত্তা সুরক্ষিত করেছে বলে দাবি করেছেন খামেনি।

২০১২ সালের পর জুমার নামাজে হাজির হয়ে খামেনি বলেন, লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে আইআরজিসি যে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তা যুক্তরাষ্ট্রের সম্মান-মর্যাদায় আঘাত করেছে। নিজেকে পরাশক্তি দাবি করে যুক্তরাষ্ট্র যে অহংকার দেখায় আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র তাদের সেই দম্ভে আঘাত করেছে। 

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, তারা এখন বলছে আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করবে। কিন্তু এসবের মাধ্যমে তারা তাদের হারানো সম্মান ফিরে পাবে না।

ভাষণে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের শত্রু উল্লেখ করে জাতীয় ঐক্যের আহ্বান জানান খামেনি। তিনি দাবি করেন, কাসেম সোলাইমানি হত্যা আড়াল করতে শত্রুরা বিমান ভূপাতিত করার ঘটনাকে ব্যবহার করছে।

খামেনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শোকাহত হলেও আমাদের শত্রুরা খুশি হয়েছে। কারণ ইরানের বিপ্লবী বাহিনী ও সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু একটা বলার মতো কিছু তারা পেয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি