সৌদি আরবে বন্দি ফিলিস্তিনি ও জর্ডানিদের মুক্তির আহ্বান

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২০, ১৭:১৭আপডেট : ২২ মার্চ ২০২০, ১৭:১৯

সৌদি আরবের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনি ও জর্ডানিদের মুক্তি চেয়ে দেশটির সরকারের কাছে আবেদন জানিয়েছে তাদের পরিবারের সদস্যরা। করোনাভাইরাসের প্রকোপজনিত হুমকির প্রসঙ্গ উল্লেখ করে তারা এই আবেদন জানিয়েছেন।

সৌদি আরবে বন্দি ফিলিস্তিনি ও জর্ডানিদের মুক্তির আহ্বান

বেশ কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে মধ্যপ্রাচ্যভিত্তিক মিডল ইস্ট আই জানায়, ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সৗদি আরবের চারটি কারাগারে কমপক্ষে ৬৮ জন ফিলিস্তিনি ও জর্ডানি নাগরিককে বন্দি রাখা হয়েছে।
আটককৃতদের কারও কারও বয়স ৮০ এর কোটায়।
পরিবারের সদস্যরা মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, আটককৃতদের আইনজীবীর সহায়তা নিতে দেওয়া হচ্ছে না। তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি কর্তৃপক্ষ তাদেরকে ফোনে কথা বলার সুবিধাও সীমিত করে দিয়েছে।
মোহাম্মদ আল আক্কাদ নামে এক স্বজন মিডল ইস্ট আইকে বলেন, ‘করোনাভাইরাসের বিস্তারকে কেন্দ্র করে আমরা উদ্বেগে আছি। কোনও একটা ট্র্যাজেডি ঘটার আগে সৌদি কর্তৃপক্ষের উচিত তাদেরকে মুক্তি দেওয়া।
উম কুসাই আল হাদ্দাদ নামের আরেক ব্যক্তি জানান, তার বাবা ৬৭ বছর বয়সী সুলাইমান ও দুই ভাইকে (৪০ বছর বয়সী ইয়াহিয়া ও ৩৮ বছর বয়সী মোহাম্মদ) ২০১৮ সাল থেকে সৌদি আরবে কারাবন্দি। পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ সীমিত। নিজের বাবা ও ভাইদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন উম কুসাই।
আটককৃতদের একজন হলেন ৮২ বছর বয়সী মুহাম্মদ আল খুদারি। প্রায় দুই দশক ধরে সৗদি আরবের সঙ্গে হামাসের সম্পর্ক ধরে রেখেছিলেন তিনি। খুদারির ভাই আব্দুল মাজেদ মিডল ইস্ট আই এর কাছে অভিযোগ করেন, কারাগারের পরিস্থিতি খুব নাজুক। তার ক্যানসার আক্রান্ত ভাইয়ের অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে।
বিচার প্রক্রিয়া নিয়ে সৌদি সরকারের স্বচ্ছতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মাজেদের দাবি, ১০ বছর আগে তার ভাই অবসরে যান এবং হামাসের প্রতিনিধি হিসেবে যোগ দেন। সৌদি গোয়েন্দারা তাকে জেদ্দাতে সংগঠনটির কার্যালয় খোলারও অনুমতি দিয়েছিল।
হামাসের বেশ কয়েকজন প্রতিষ্ঠাতা ও ঘনিষ্ঠ সহযোগী দীর্ঘদিন ধরেই সৗদি আরবে বাস করে আসছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর হামাসের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক তিক্ত হতে থাকে। ২০১৭ সালের মে মাসে রিয়াদে এক আরব-আমেরিকান সম্মেলনে হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেন ট্রাম্প।

/এফইউ/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী