ইরানে উন্মুক্ত স্থানে আয়োজিত হবে ঈদের নামাজ

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২০, ১৮:০২আপডেট : ১৭ মে ২০২০, ১৮:০৩

করোনাভাইরাস মহামারির মধ্যেই উন্মুক্ত স্থানে আসন্ন ঈদুল ফিতরের নামাজ আয়োজনের অনুমতি দিয়েছে ইরান। রবিবার দেশটির করোনা মোকাবিলায় গঠিত কমিটির সেক্রেটারি এই ঘোষণা দিয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ এখবর জানিয়েছে।

ইরানে উন্মুক্ত স্থানে আয়োজিত হবে ঈদের নামাজ

সেক্রেটারি হোসেইন কাজেমি জানান, সবগুলো শহরে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আয়োজন করা হবে। তবে যেখানে মানুষের উপস্থিতি বেশি হতে পারে সেখানে আয়োজন করা হবে না।

তিনি আরও জানান, রমজান শেষে স্বাস্থ্যবিধি মেনে রেস্তোরাঁ চালুর অনুমতি দেওয়া হবে।

রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫১ জন মারা গেছেন। এছাড়া একদিনে শনাক্ত হয়েছে এক হাজার ৮০৬ জন। এ পর্যন্ত ইরানে এক লাখ ২০ হাজার ১৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৯৮৮ জন। আক্রান্তদের মধ্যে ৯৪ হাজার ৪৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এর আগে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি আগের চেয়ে ভালোর দিকে। তবে এখনও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী