ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:০৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৭

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও এমন পদক্ষেপ নেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে কাতার। দেশটির এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংকটের সমাধান হতে পারে না সম্পর্ক স্বাভাবিকীকরণ। উপসাগরীয় অন্যান্য আরব দেশের মতো কাতার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ললওয়াহ আল-খাতের বলেন, আমরা মনে করি না এই সংকটের মূলে সম্পর্ক স্বাভাবিকীকরণ রয়েছে। তাই এই উদ্যোগ সংকটের সমাধান হতে পারে না।

কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সংকটের মূলে রয়েছে ফিলিস্তিনি জনগণ দুঃসহ জীবনযাপন করছে কোনও দেশ ছাড়া দখলদারিত্বের মধ্যে।

আল-খাতের এমন সময় এই মন্তব্য করলেন যখন বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে। এই চুক্তির ফলে ইসরায়েলের সঙ্গে দুটি আরব দেশের কূটনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে সম্পর্ক স্থাপিত হবে। 

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান