ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর নেই: তেহরান

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২০, ০৯:১১আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০৯:১২

জাতিসংঘ কর্তৃক ইরানের বিরুদ্ধে জারি করা অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর নেই বলে দাবি করেছে তেহরান। রবিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ থেকে স্বয়ংক্রিয়ভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম পার্স টুডে এখবর জানিয়েছে।

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর নেই: তেহরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রবিবার (১৮ অক্টোবর) থেকে ইরান কোনও আইনগত বাধা ছাড়াই যেকোনও দেশের কাছ থেকে নিজের প্রয়োজনমতো অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে এবং যেকোনও দেশের কাছে বিক্রি করতে পারবে।

এতে আরও বলা হয়েছে, বিশ্ব সমাজের জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আন্তর্জাতিক সমাজ ইরানের পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব রক্ষা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২২৩১ নম্বর প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয় ও নিশ্চিতভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই।

তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী ১৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে।  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক সমাজের প্রতিবাদ উপেক্ষা করে ইরানবিরোধী পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম