তুরস্কে ভূমিকম্প: ৩৮৯ আফটারশক, উদ্ধার অভিযান চলছে

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০২০, ১০:৫২আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১০:৫৩

তুরস্কের ইজমিরে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে এবং আহত হয়েছেন আট শতাধিক। শনিবার সকালে এই তথ্য জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, অন্তত ৩৮৯টি আফটার শক হয়েছে ভূমিকম্পের পর। এগুলোর মধ্যে অন্তত ৩৩টি ছিল ৪ মাত্রার বেশি। ৯টি ভবনে এখনও উদ্ধার অভিযান চলছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে।

তুরস্কে ভূমিকম্প: ৩৮৯ আফটারশক, উদ্ধার অভিযান চলছে

খবরে বলা হয়েচে, ইজমিরে আহতের সংখ্যা অন্তত ৭৪৩ জন। প্রতিবেশী প্রদেশ মানিসাতে ৫ ও বালিকেসিরে ২ ও আইদিনে ৫৪ জন আহত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কজা জানিয়েছেন, ৪৩৫ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ২৫ জন ইনটেনসিভ কেয়ারে আছেন এবং ৯ জনের অস্ত্রোপচার হচ্ছে।

তিনি আরও জানান, ৩৬৪ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, ইজমিরে আটটি ভবনে তল্লাশী ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে আরও ৯টি ভবনে অব্যাহত রয়েছে।

ইজমিরের গভর্নর জানিয়েছেন, ভূমিকম্পের ফলে উপকূলীয় জেলা সাফেরিহিসারে আংশিক সুনামি দেখা দেয়। এতে করে ৪৭৫ টি গাড়ি, প্রায় ৪ হাজার উদ্ধারকর্মী স্থানচ্যুত হয়ে পড়েন। কোস্ট গার্ড কমান্ড উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী