লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল-বাহরির মৃত্যু

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৫, ১৩:২১আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৩:৫০

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মারা গেছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল-বাহরি। শনিবার ইয়েমেনের দক্ষিণের শহর মুকাল্লার একটি হাসপাতালে নাসেরের মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।

লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল-বাহরি

খবরে বলা হয়েছে, আফগানিস্তানে লাদেন যখন অবস্থান করছিলেন তখন নাসের তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবেও কাজ করেছেন।

ইয়েমেনের নাগরিক নাসের গুয়ানতানামো বে কারাগারে আটক ছিলেন। সেখান থেকে ছাড়া পাওয়ার পর ২০০৮ সালে ইয়েমেনে ফেরেন।

২০১০ সালে বিবিসিকে  এক সাক্ষাৎকারে নাসের ইয়েমেনের তরুণ প্রজন্ম সন্ত্রাসবাদে উৎসাহিত হচ্ছে বলে সতর্ক করেছিলেন তিনি। 

নব্বইয়ের দশকে বসনিয়া, সোমালিয়া ও আফগানিস্তানে আল-কায়েদার জঙ্গি হামলা পরিচালনায় নাসের সরাসরি জড়িত ছিলেন। পরে তিনি আল কায়েদা থেকে বেরিয়ে যান বলে বিবিসির খবরে উল্লেখ করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম