পারমাণবিক চুক্তি বাস্তবায়নে ঠিক পথে এগুচ্ছে ইরান: জন কেরি

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৫, ০৮:৪৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১১:২২

বিপুল পরিমাণ ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে পারমাণবিক চুক্তি অনুযায়ী ‘উল্লেখযোগ্য পদক্ষেপ’ নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ দাবি করেছেন। সোমবার ইরান ১১ টনের বেশি স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠানোর পর জন কেরি এ কথা বলেছেন।

পারমাণবিক চুক্তি বাস্তবায়নে ঠিক পথে এগুচ্ছে ইরান: জন কেরি

চলতি বছরের জুলাই মাসে ছয় আন্তর্জাতিক পরাশক্তির সঙ্গে ইরান পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে। চুক্তির রূপরেখা এমনভাবে করা হয়েছে যাতে করে ইরান পারমাণবিক বোমা বানাতে না পারে। চুক্তি অনুসারে, ইরান নিজের স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম কমাতে রাজি হয়েছে। যার অর্থ সেন্ট্রিফিউজের পরিমাণ কমানো, যা সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহারে কাজে লাগে। চুক্তির মূল বিষয় ছিল,  ইরান আগামী ১০ বছরে বোমা তৈরির জন্য যথেষ্ট উপাদান মজুত করতে পারবে না।

জন কেরি জানান, সোমবার স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়ামের যে মজুদ রাশিয়ায় পাঠানো হয়েছে তার পরিমাণ অনেক। এ পরিমাণ ইউরেনিয়াম দিয়ে একটি পারমাণবিক বোমা বানানো যেত তিন থেকে নয় মাসের মধ্যে।

কেরি বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পারমানবিক চুক্তির অধীনে ইরান তার অঙ্গীকার রক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে।

চুক্তি অনুসারে আন্তর্জাতিক আনবিক এজেন্সি সিদ্ধান্ত নেবে কবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এরপর যুক্তরাষ্ট্রসহ অন্য পরাশক্তিরা ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করবে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম